জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন
এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও পুনর্বহাল হয়েছেন তিনি। আজ বাংলাদেশ সময় সোমবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। তাতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তের পরপরই তা কার্যকর হয়েছে।
এনভিডিয়ার ওই ফেসবুক পোস্টে জানানো হয়, জেনসেন হুয়াংকে আগের দায়িত্বে ফিরিয়ে আনার আগে তাঁর সঙ্গে কয়েক দফা আলোচনা ও বৈঠক করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এসব আলোচনায় হুয়াংয়ের বক্তব্যের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়েছেন পর্ষদের সদস্যরা। এরপর তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নিয়েছে পর্ষদ।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পর্ষদের বিশ্বাস, হুয়াংকে দায়িত্বে ফিরিয়ে আনলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না।পোস্টে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনসের বক্তব্য দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।