advertisement
advertisement

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

শরীর ক্লান্ত না হয়েও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ার এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত

advertisement

ঢাকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেন রাফি। সকালে অফিসে এসে একটি সাধারণ ই–মেইলের উত্তর লিখতে বসলেন তিনি। প্রথম অনুচ্ছেদ পড়লেন, তারপর আরেকবার পড়লেন, যেন কিছু বাদ না যায়। দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে মনোযোগ আর ধরে রাখা যাচ্ছে না। একটু পরপর চোখ চলে যাচ্ছে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্যালেন্ডারের মিটিং-তালিকায় কিংবা মোবাইলে আসা নতুন বার্তায়।

শেষে কাজে ফিরলেও মনে পড়ছে না, উত্তরে ঠিক কী লিখতে চেয়েছিলেন।রাফি সারা দিন ভারী কিছু তোলেননি, দৌড়াদৌড়িও করেননি। তবু বিকেল নাগাদ মনে হচ্ছে, মাথা আর চলছে না। শরীর ক্লান্ত না হয়েও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ার এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত। মানসিক ক্লান্তি কেন লাগেদীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান খোঁজা কিংবা এক কাজ থেকে আরেক কাজে বারবার সরে যাওয়া—এসবের কারণে মস্তিষ্ক ক্লান্ত হতে পারে।

এর মধ্যে এক কাজ থেকে আরেক কাজে যাওয়াই অনেক সময় সবচেয়ে বেশি ক্লান্ত করে।মানসিক ক্লান্তিতে ভোগা মানুষেরা সাধারণত বলেন, তাঁদের চিন্তা ধীর হয়ে যায়, অল্পতেই বিরক্তি আসে এবং হাতের কাজে মন বসাতে কষ্ট হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর