advertisement
advertisement

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে ঢাকার আদালতে হাজির করা হয়

advertisement

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় কারাবন্দী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম আজ সোমবার এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে।

সেগুলো হলো এজাহারে নাম থাকা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ এবং তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা; ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা; ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা; জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্‌ঘাটন করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে করা অভিযোগ যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা।এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর