বেসরকারি সংস্থায় ক্যারিয়ার গড়তে চাইলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাকরিতে আবেদন করতে পারেন যোগ্যতাসাপেক্ষে যে কেউ
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। চাকরিটি চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীরা ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মীর মূল কর্মস্থল হবে ঢাকার কান্ট্রি অফিস।
তবে কাজের প্রয়োজনে ৫০ শতাংশ সময় কক্সবাজার ও অন্যান্য বিভাগীয় অফিসে ভ্রমণ করতে হবে।পদের নামগ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্টশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাশিক্ষাগত যোগ্যতা: হিউম্যানিটারিয়ান স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি বা সমমানের বিষয়ে উচ্চতর বিশ্ববিদ্যালয় ডিগ্রি (স্নাতকোত্তর) থাকতে হবে।অভিজ্ঞতা ও দক্ষতাএনজিও খাতে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বিজনেস ডেভেলপমেন্ট, গ্র্যান্টস ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এবং মনিটরিং ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়ামূল দায়িত্বনির্বাচিত প্রার্থীকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হয়ে মানসম্মত ও প্রতিযোগিতামূলক ফান্ডিং প্রপোজাল এবং দাতা সংস্থার প্রতিবেদন সমন্বয় করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।