advertisement
advertisement

ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র

প্রতীকী ছবি

advertisement

ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ, যার নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করারও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।সাইকো গ্যাং কিলারের নেতৃত্ব দেওয়া কিশোরের ফেসবুকের পরিচিতিতে লেখা রয়েছে, ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’।

এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন গলিতে উচ্চ শব্দ ও গতিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।১ নভেম্বর ওই কিশোরকে ট্যাগ করে আরেক কিশোর ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে। তাতে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েক শ কিশোরকে নিয়ে মিছিল বের করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর