প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান
‘সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেও প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
১৮ নভেম্বর দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানসভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন।
শুভেচ্ছা বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, দর্শন বিভাগের শিক্ষক এ বি এম জিল্লুর রহমান এবং গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা ও এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম।বক্তারা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী মাধ্যম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।