ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম (পাঞ্জাবি পরা)। আজ সকালে খাগড়াছড়ির নয়নপুর এলাকায়
‘গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। কী হয়েছে তা বোঝার জন্য তখন বাইরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু ধোঁয়ার জন্য কিছুতেই ঘর থেকে বের হতে পারছিলাম না। ঘরের দরজা ও পেছনের গলিতে তখনো আগুন জ্বলছিল।’ ঘরে পেট্রলবোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে কথাগুলো বলছিলেন মো. আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা তিনি। আজ রোববার সকালে কথা হয় আবুল কাশেমের সঙ্গে।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। সাদিক কায়েমের বাড়ি খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায়। আগুন দেওয়ার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা–বাবা। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বলেন, ‘ঘটনার সময় বাড়িতে শুধু আমি ও আমার স্ত্রী ছিলাম। সন্তানদের সবাই ঢাকা ও চট্টগ্রামে থাকেন। রাতের আঁধারে কেউ আমার বাড়িতে আগুন দিতে আসবে, তা কল্পনাও করিনি।’ তিনি বলেন, ‘প্রতিবেশীরা এসে আগুন নিভিয়েছে।
তাঁরা না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।