ঘরের আকারের তুলনায় টিভির পর্দা বেশি বড় হলে দেখার সময় অস্বস্তি হতে পারে
প্রযুক্তির উন্নতির কারণে এখন বড় পর্দার টিভির খুব কাছে বসেও স্পষ্ট ছবি দেখা যায়। বিশেষ করে ফোরকে (৪কে) রেজোল্যুশনের টিভিতে ছবির মান ভালো থাকায় আগের তুলনায় বড় পর্দার টিভি কেনার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। তবে বড় পর্দার টিভি কিনলেই যে দেখার অভিজ্ঞতা ভালো হবে, তা নয়। ঘরের আকারের তুলনায় টিভির পর্দা বেশি বড় হলে দেখার সময় অস্বস্তি হতে পারে।
তাই টিভি কেনার আগে ঘরের আকারের পাশাপাশি বসার জায়গা থেকে পর্দার দূরত্ব জানা প্রয়োজন।বসার জায়গা থেকে টিভির দূরত্বটিভির পর্দার উপযুক্ত আকার নির্ধারণের ক্ষেত্রে প্রথমেই বসার জায়গা থেকে টিভির দূরত্ব মেপে নিতে হবে। অর্থাৎ সোফা বা চেয়ারে বসলে চোখ থেকে টিভির পর্দা পর্যন্ত দূরত্ব কত, সেটি জানতে হবে।ফোরকে টিভির ক্ষেত্রে পর্দার আকার নির্ধারণে একটি সহজ হিসাব অনুসরণ করা যায়।
বসার জায়গা থেকে টিভির দূরত্ব ইঞ্চিতে মেপে সেটিকে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ দিয়ে ভাগ করলে পর্দার উপযুক্ত আকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।