advertisement
advertisement

বিকিনি নয়, পুরো শরীর ঢাকা সুইমস্যুট পরে তাক লাগালেন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা মাহি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
বিকিনি নয়, পুরো শরীর ঢাকা সুইমস্যুট পরে তাক লাগালেন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা মাহি

advertisement

মিস ইউনিভার্স ২০২৬-এর সাঁতারপোশাক পর্বে বিকিনি নয়, পুরো শরীর ঢাকা সুইমস্যুট পরে তাক লাগালেন বাংলাদেশের সামিরা খান মাহি। প্রতিবারই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সাঁতারপোশাক পর্ব নিয়ে সকলের আগ্রহ থাকে। এ বছর এই রাউন্ডে বিকিনি নয়, পুরো শরীর ঢাকা সুইমস্যুট পরে তাক লাগালেন বাংলাদেশের সামিরা খান মাহি। View this post on Instagram A post shared by Zizi (@mili.fj7) আকাশি নীল রঙের হাইনেক বডিস্যুট বেছে নিয়েছেন তিনি এখানে।

অনেকটা বুরকিনির মতোই। সঙ্গে নিচের অংশে আছে ম্যাচিং ফ্লেয়ার। চুল ছেড়ে রেখেছেন তিনি এখানে। গ্ল্যাম মেকওভার দেখা যাচ্ছে। কানে লম্বা ঝুলের সাদা পাথরের দুল। নেকলাইনেও সাদা স্টোনওয়ার্ক হাঁটার সময় অত্যন্ত আত্মবিশ্বাসী লাগছে মাহিকে। বোঝা যাচ্ছে, খুব অল্প সময় পেলেও নিজের র‍্যাম্পওয়াক নিয়ে বেশ হোমওয়ার্ক করেছেন তিনি।

এর আগে প্যালেস্টাইন, জর্ডান, পাকিস্তানসহ অনেক দেশের প্রতিযোগীরাই বিকিনির বদলে এরকম ফুলবডি সুইমস্যুট পরেছেন মিস ইউনিভার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর