advertisement
advertisement

নারী কৃষকদের পথ সুগম করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
নারী কৃষকদের পথ সুগম করতে হবে

‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) হোসেন মো. সেলিম, মাসুদ আরা মমি, এইচ এম মনিরুজ্জামান ও সমীর মল্লিক। গতকাল রাজধানীতে প্রথম আলো কার্যালয়ে

advertisement

‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ওয়েল্ট হাঙ্গার হিলফে ও প্রথম আলো।কৃষিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি হলেও নারীর এখনো সে শ্রমের স্বীকৃতি আসেনি। কৃষি উদ্যোক্তা হিসেবে নারীরা সম্ভাবনা জাগালেও এখনো নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে সামাজিক, প্রাতিষ্ঠানিকসহ নানা ধরনের বাধা।

সেসব বাধা অতিক্রমে নারীকে প্রাতিষ্ঠানিক সহায়তা, বাজারব্যবস্থার বাধা দূর করা ও আর্থিক ক্ষমতায়নে ঋণ নেওয়ার পথ সহজ করার ওপর জোর দিতে হবে।রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে ও প্রথম আলো।আলোচনার শুরুতে নারী কৃষি উদ্যোক্তা কী ধরনের বাধার মুখোমুখি হন, তার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রিল্যান্স পরামর্শক শোয়েব শাজ্জাদ খাঁন।আলোচনায় অংশ নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক হোসেন মো. সেলিম বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত ও গ্রামীণ অর্থনীতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর