advertisement
advertisement

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

সুইডেন আসলাম। ফাইল ছবি

advertisement

অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়ে ছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, তেজগাঁও থানার একটি মামলায় সুইডেন আসলামকে তারা গ্রেপ্তার করে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর