সানজিদুল ইসলামের বায়োগ্যাস প্ল্যান্ট দেখে একই গ্রামের শাহ আলম বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন। ১৮ নভেম্বর সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামে
সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফেরেন সানজিদুল ইসলাম। দেশে কী করবেন, তা নিয়ে ভাবছিলেন। এরই মধ্যে মামার গরুর খামারের বর্জ্য তাঁর সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি শুরু করেন গরু ও মুরগির বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন। এখন তাঁর উৎপাদিত বায়োগ্যাসে রান্না হচ্ছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুটি গ্রামের ৩০টি পরিবারে।২৫ বছর বয়সী সানজিদুল ইসলামের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রাজাই ব্যাপারীকান্দি গ্রামে।
কৃষক জাহান আলী ব্যাপারীর চার সন্তানের মধ্যে সানজিদুল সবার বড়।ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়নের রাজাই ব্যাপারীকান্দি ও মাঝিকান্দি গ্রামের পরিবারগুলো পাইপলাইনের মাধ্যমে সানজিদুলের বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস নিয়ে রান্নার কাজ করছেন। গত জুলাই মাস থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন তাঁর বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ৪৫ থেকে ৫০ কেজি গ্যাস উৎপাদিত হচ্ছে। গ্যাস বিক্রির পাশাপাশি জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল।
খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় অর্ধলাখ টাকা।সানজিদুল ইসলামের বায়োগ্যাস প্ল্যান্ট দেখে একই গ্রামের শাহ আলম বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।