কাস্পিয়ান সাগরের দক্ষিণ-পশ্চিমে এলবুর্জ পর্বতমালার সুউচ্চ ও দুর্গম চূড়ায় অবস্থিত ‘আলামুত’ দুর্গ
মধ্যযুগের ইসলামি ইতিহাসে এমন এক রহস্যময় ও ভয়ংকর গুপ্তগোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল, যাদের নাম উচ্চারিত হলেই বাগদাদের আব্বাসীয় খলিফা থেকে শুরু করে প্রবল পরাক্রমশালী সেলজুক সুলতান, এমনকি ইউরোপের ক্রুসেডার শাসকদের প্রাসাদেও আতঙ্কের শীতল স্রোত বয়ে যেত।দুর্গম পাহাড়ের চূড়ায় সুরক্ষিত দুর্গে বসে তারা পরিচালনা করত এক অদৃশ্য ছায়াযুদ্ধ।
প্রকাশ্য রণক্ষেত্রের বদলে ছদ্মবেশে অতর্কিত ও নিখুঁত গুপ্তহত্যাই ছিল তাদের প্রধান রাজনৈতিক অস্ত্র।ইতিহাসের পাতায় এই দুর্ধর্ষ গোষ্ঠীটি পরিচিত ‘হাশাশিন’ নামে—যে নাম থেকেই ইউরোপীয় ক্রুসেডারদের হাত ধরে পরবর্তী সময়ে ইংরেজি ‘অ্যাসাসিন’ (গুপ্তঘাতক) শব্দটির জন্ম হয়েছে।
(ফারহাদ দফতরি, দ্য অ্যাসাসিন লিজেন্ডস: মিথস অব দ্য ইসমাইলিস, আই. বি. টরিস, লন্ডন, ১৯৯৪)ইসলামের ইতিহাসে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব ও ধর্মীয় মতভেদের জটিল সমীকরণ থেকে এই গোষ্ঠীর জন্ম হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।