advertisement
advertisement

সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা

সোনার অলংকার

advertisement

দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। গত শনিবার প্রথম দফায় সোনার দাম ভরিতে প্রায় ছয় হাজার কমিয়ে সেই পথে কিছুটা অগ্রসর হয়েছে সমিতি। জানা যায়, শনিবার জুয়েলার্স সমিতির কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। এতে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যদিও কিছু ব্যবসায়ী এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্তের পর রাতেই সোনার দাম কমানোর ঘোষণা দেয় সমিতি। এতে শনিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমেছে।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর