advertisement
advertisement

সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সেঞ্চুরিয়নে কী করবেন হৃদয়

জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়

advertisement

এ আবার কেমন ধারা প্রশ্ন!প্রশ্নটা করতে বাধ্য করছেন তাওহিদ হৃদয়ই।সিলেটে ডাবল সেঞ্চুরি করেছেন, জোহানেসবার্গে সেঞ্চুরি...এরপর প্রশ্নটা কি অবধারিত নয়!ক্রিকেটের মতো দলীয় খেলায় একজন খেলোয়াড়কে নিয়ে এমন প্রশ্ন তখনই হয়, যখন তিনি তাওহিদ হৃদয়ের মতো কিছু করেন। তা তাওহিদ হৃদয় কী করেছেন? আপনি হয়তো জানেন।

না জানলেও ওপরে তো একটু বলাই হলো।সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়তা সেঞ্চুরি–ডাবল সেঞ্চুরি তো আরও অনেক ব্যাটসম্যানই করেন। তাওহিদ হৃদয় কোথায় আলাদা? আলাদা প্রথম চার টেস্টের পারফরম্যান্সে। এই চার টেস্টে হৃদয় রান করেছেন ৫৩৮। একটা তথ্য জানলে যেটির মাহাত্ম্য বুঝতে সুবিধা হবে। প্রায় ১৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটে প্রথম চার টেস্টে এর চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ছয়জন।

নামগুলো জেনে নিন আগে—সুনীল গাভাস্কার (৭৭৪), জর্জ হেডলি (৭০৩), কনরাড হান্ট (৫৭৭), জাভেদ মিয়াঁদাদ (৫৭৩), কামিন্দু মেন্ডিস (৫৫৩) ও বিনোদ কাম্বলি (৫৪৪)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর