advertisement
advertisement

সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা

সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা।

advertisement

সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বন্ধুসভার নতুন বছরের কমিটি গঠন–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংগঠনিক সভা করেছে সাতক্ষীরা বন্ধুসভা।

২০ নভেম্বর রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহর সঞ্চালনায় সভায় সংগঠনের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, বন্ধুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করণ এবং নতুন নতুন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সাংগঠনিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য পারস্পরিক যোগাযোগ, সমন্বয় এবং দায়িত্বশীলতার ওপর জোর দেন অংশগ্রহণকারী বন্ধুরা।

পাশাপাশি পাঠচক্র, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন বন্ধুরা।সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা।সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আবহাওয়া কিংবা পরিস্থিতি যেমনই হোক, সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর