advertisement
advertisement

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

রাধিকামোহন মৈত্র, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবি অবলম্বনে

advertisement

রাধিকামোহন মৈত্র রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়ির কৃতী সন্তান। তাঁর জন্ম ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের পঞ্চম কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।

সাক্ষাৎকারটি নিয়েছেন খান মো. রবিউল আলমরাধিকামোহন মৈত্রদের ট্রেন ও ভারতজুড়ে সাংগীতিক ভ্রমণ বিষয়ে আরেকটু বিস্তারিত বলুন? সোমজিৎ দাশগুপ্ত: রাধিকামোহন মৈত্র আট কোচের স্যালুন ট্রেনে চেপে রাজশাহী থেকে সারা ভারতবর্ষ ভ্রমণ করতেন। ট্রেনটি ব্রডগেজ লাইনে চলত। বর্তমান পাকিস্তানের ল্যান্ডিকোটাল পর্যন্ত ট্রেনের ব্রডগেজ লাইন ছিল। রাধিকামোহন মৈত্র ট্রেনে চেপে সেখান পর্যন্ত যেতেন।

তারপর আফগান শাহের আমন্ত্রণে খাইবার পাসের মধ্য দিয়ে ছোট গাড়ি বা ছোট রেলগাড়িতে বিভিন্ন শহরে যেতেন, কাবুল পর্যন্ত যেতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর