advertisement
advertisement

৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
৫০০ শয্যার হাসপাতালে দিনে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী

চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত রোববার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

advertisement

এক হাজার শয্যার অনুমোদন পাওয়া গেছে তিন বছর আগে; কিন্তু বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল। ফলে ৫০০ শয্যার হাসপাতালটিতে দিনে গড়ে ভর্তি থাকেন ১৪ শতাধিক রোগী। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের সংকট। এ চিত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের।ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় ১৯৯৫ সালের ৪ জুন ২৫০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়।

২০১৩ সালের ১ সেপ্টেম্বর হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তখন চিকিৎসক, নার্স, কর্মচারীসহ ৪০০ জনবল চাওয়া হয়েছিল; কিন্তু সব মিলিয়ে পাওয়া গেছে ৫০ জন। এরপর ২০২৩ সালের ১১ জুন হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়; কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল আর নিয়োগ করা হয়নি।

এ কারণে ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।বর্তমানে হাসপাতাল চত্বরে দুটি ভবন রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর