ইরাকের প্রাচীণ স্থাপত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরাকে হামলা চালায়, সেই পেক্ষাপটে এ লেখাটি প্রকাশিত হয় প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। ২০০৩ সালের ৯ মে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়েই ছিল।
আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।আমাদের মধ্যে যাঁরা প্রায়ই বলেন, এই বাংলায় বসে সেই মরুদেশ আর খেজুরবীথির স্বপ্ন দেখা কত না শিকড়হীন মানুষের কারবার, তাঁরা একদিন রীতিমতো থ মেরে যাই রবীন্দ্রনাথ একসময় আরব বেদুইন হতে চেয়েছিলেন জানতে পেরে। নদীমাতৃক দেশের অধিবাসী হয়ে মরুভূমিপ্রীতির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এত সব সমালোচনার সঙ্গে সংস্কৃতি আর নন্দনতত্ত্বের কতটুকু যোগ আছে সে প্রশ্নের নিষ্পত্তির জন্য নিঃসন্দেহে এ তথ্য যথেষ্ট নয়।
তবে তা যে প্রশ্ন জাগায়, উত্সুক করে তোলে ভিন্নতর কোনো অনুসন্ধানের দিকে, তাকে কি কম বলা যায়?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।