advertisement
advertisement

৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা

advertisement

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে।

এ ছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ১১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।পিএসসি জানিয়েছে, দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর