advertisement
advertisement

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

বেলিংহামের গোল উদযাপন

advertisement

রিয়াল মাদ্রিদ ৫ : ১ পিএসভি আইন্দহফেনফুটবল কখনো কখনো বড় অদ্ভুত। প্রথমার্ধে যে দলকে দেখে মনে হচ্ছিল, নিজেদের মাঠেই বুঝি বিপদে পড়েছে, সেই দলই বিরতির পর হয়ে উঠল অপ্রতিরোধ্য। যেন ঘুম ভেঙে জেগে উঠল কোনো দানব! সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেই দানবের নাম রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অথচ ম্যাচের শুরুটা রিয়ালের ছিল না।

প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও রেখেছিল। একবার পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাগে ক্রসবারে। এরপর পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। অরেলিয়াঁ চুয়ামেনি বক্সে স্ভেন মেইনান্সের পায়ে পা দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার। বিরতির সময় স্কোরলাইন ১-০।

রিয়ালের মুখে তখন চিন্তার ছাপ।এমবাপ্পে ভিনিসিয়ুসের গোল উদযাপনকিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে গেল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর