‘এনভিডিয়া জিটিসি গ্লোবাল এআই সম্মেলনে’ বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সান হোসে, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ১৭ মার্চ, ২০২৬
পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেছেন জেনসেন হুয়াং। তবে পদে ফেরার আগে গত রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে নিজের আরও কিছু বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি।ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাঁকে এনভিডিয়ায় ফেরাতে নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের সঙ্গে কয়েক ঘণ্টার দীর্ঘ বৈঠক করে।
সেখানে আগে ব্যাপকভাবে আলোচিত দুটি সম্পর্কের বাইরেও তিনি আরও সম্পর্কের কথা প্রকাশ করেন।বৈঠকে হুয়াং নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।