তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। ২৪ নভেম্বর
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন তথ্য কমিশনকে গতিশীল, স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধিদল নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।নতুন কমিশনকে স্বাগত জানিয়ে কমিশনের স্বাধীন ও কার্যকর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানায় ফোরাম।তথ্য অধিকার ফোরামের মতে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে তথ্য কমিশন সর্বোচ্চ প্রতিষ্ঠান। আইন অনুযায়ী, কমিশন একটি দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করে অভিযোগ অনুসন্ধানের মাধ্যমে সিদ্ধান্ত দিতে পারে।
প্রয়োজনে জরিমানা আরোপ এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করার ক্ষমতাও রয়েছে কমিশনের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।