advertisement
advertisement

খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

নিহত আবদুল হালিম

advertisement

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাঁকে দুর্বৃত্তরা গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হালিম পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত আবদুল হালিম নগরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের উত্তর দেয়ানা এলাকায়।

কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রথম আলোকে আবদুল হালিমের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ নিশ্চিত করেছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্পতরু মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর