advertisement
advertisement

মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

১৮ জানুয়ারি আফকন ফাইনালে জিতে ট্রফি নিয়ে উৎসব করেছিলেন সাদিও মানেরা

advertisement

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে একা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছেড়ে যাওয়ায় পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হয়েছিল সেনেগাল। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে তারা।

সিএএস এক বিবৃতিতে বলেছে, ‘আফ্রিকা কাপ অব নেশনস মরক্কো ২০২৫-এর ফাইনাল নিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এবং রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ) বিরুদ্ধে সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিল গ্রহণ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।’ এর ফলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পাওয়া সেনেগালের মূল জয় পুনর্বহাল করা হয়েছে।

এর আগে গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ফাইনালের ফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকা অবস্থায় স্বাগতিক মরক্কো পেনাল্টি পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর