কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। আজ রাতে
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন, তাঁদের মধ্যে একটি শিশু রয়েছে। সংঘর্ষের পর অটোরিকশাটি যাত্রীসহ বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে বাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং গুরুতর আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম। তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় রাত সাড়ে নয়টা পর্যন্ত জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।