advertisement
advertisement

মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি

advertisement

আগামীকাল বুধবার ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই পর্বে নিজেদের উপস্থাপন করেছেন প্রতিযোগীরা। অসুস্থতা নিয়েই দুই পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

দুই পর্বেই তাঁর পোশাক ও হাঁটার প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকেরা। গ্র্যান্ড ফিনালের কয়েক ঘণ্টা আগেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। শারীরিক অবস্থা, চূড়ান্ত পর্বের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে সাক্ষাৎকার দিলেন মাহি, তাঁর সঙ্গে কথা বললেন হাসান ইমামএখন কেমন আছেন?শরীরে জ্বর তো ছিলই, তার সঙ্গে গলাব্যথা। হঠাৎ হঠাৎ রক্তচাপও কমে যাচ্ছে। ফাইনালের আগে মহড়ায় পুরোটা সময় অংশ নিতে পারিনি।

প্রস্তুত হয়েও শেষ পর্যন্ত সকালটা নিজের ঘরে শুয়ে কাটাতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর