advertisement
advertisement

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়

advertisement

‘আমি এহানে ডাক্তার দেখাতি আইছি। চোখি সমস্যা ছেলো; বিনা মূল্যে ডাক্তার দেহায়ছি, চশমাও দেছে। পাঁচ বছর চোখি সমস্যায় ভুগতিছি। আগেও একবার এহানে ডাক্তার দেহায়ছি।’ বিনা মূল্যে চোখের চিকিৎসা পেয়ে কথাগুলো বললেন দীপালি দাস।’ আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ৭০০ রোগী চিকিৎসা নেন। দীপালি দাস তাঁদের একজন।

তাঁর বাড়ি ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।গাছবাড়িয়া গ্রামের মুন্সি জাহিদুর রহমান বলেন, ‘এখানে ফ্রি ডাক্তার আইছে শুনে, আইসে ডাক্তার দেহায়ছি। আমারে অপারেশনের কথা বলছে। কিন্তু আমি অপারেশন হব না। পরে ফ্রি একটা ওষুধ দেছে, আরেকটক বাইরে থেকে কিনতি কইছে।’বিনা মূল্যে চোখের চিকিৎসার এই আয়োজন করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। এতে সহযোগিতায় রয়েছে খুলনার রূপসার রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল।

হাসপাতালটির চিকিৎসক মনোজ দাসের নেতৃত্বে কর্মকর্তা, চিকিৎসক ও টেকনিশিয়ান মিলে ১০ জনের একটি টিম বিনা মূল্যে চোখের চিকিৎসার ক্যাম্পটি পরিচালনা করেন।এ সময় সেবা নেওয়া রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী ৩৫০ জনকে ওষুধ এবং ৩০০ জনকে চশমা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর