advertisement
advertisement

বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি

বাংলাদেশের ফুটবলে আপাতত মন টিকছে না শুকি ইতোফুসার।

advertisement

জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না। বরং জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর সময় ফুরিয়ে আসছে।নাম শুকি ইতোফুসা। বয়স মাত্র ২২। ফর্টিস এফসির এই তরুণ ফরোয়ার্ড বাংলাদেশের ঘরোয়া ফুটবল ছেড়ে যেতে চান।

কোথায় যাবেন, কোন লিগে খেলবেন, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে তাঁর সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের ফুটবলে তাঁর আপাতত মন টিকছে না।আজ জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে ফর্টিস ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পাঁচ বছর পর এই মাঠে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচ। অথচ ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় শুকি।

ভিআইপি বক্স থেকে নেমে মাঠে আসার পর তাঁর কাছে জানতে চাওয়া হলো, ফর্টিস ছাড়ছেন?উত্তর, ‘ইয়েস।’বাংলাদেশ ছাড়ছেন?‘আমি জানি না।’অন্য কোনো দেশের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন?‘আমাদের ক্লাব সভাপতিকে জিজ্ঞেস করুন।’কোন দলে যাচ্ছেন?‘আই ডোন্ট নো নাউ।’কেন বাংলাদেশ ছাড়ছেন?‘আই ডোন্ট নো।’শুকি ইতোফুসা খেলতে চান অন্য দেশের লিগে।ইংরেজিতে খুব একটা স্বচ্ছন্দ নন শুকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর