advertisement
advertisement

ছাত্রজীবনে মনে করতাম ‘মোনালিসা’ দেখাটা একটা বড় ব্যাপার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
ছাত্রজীবনে মনে করতাম ‘মোনালিসা’ দেখাটা একটা বড় ব্যাপার

শিল্পী আবদুস শাকুর শাহ ও তাঁর চিত্রকর্ম অবলম্বনে

advertisement

উত্তরার গ্যালারি কায়ায় গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে শিল্পী আবদুস শাকুর শাহের একক চিত্রপ্রদর্শনী। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনী প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন তাঁর প্রথম প্রদর্শনী দেখার অভিজ্ঞতা, নিজের প্রথম প্রদর্শনী আয়োজনসহ দেশ-বিদেশের আরও অনেক প্রদর্শনীর কথা।

সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ আসাদ।আপনার প্রথম প্রদর্শনী দেখার অভিজ্ঞতা কেমন ছিল?শাকুর শাহ: প্রথম প্রদর্শনী সম্পর্কে জানলাম, আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম, তখন। সেটা ছিল ১৯৫৫ সাল। সে সময় আমরা প্রদর্শনীর গুরুত্ব তেমন বুঝতে পারিনি। আর্ট কলেজে ভর্তি হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। চারুকলায় ভর্তি হওয়ার পর প্রথম দিকে যেসব প্রদর্শনী হতো, সেগুলো দেখে জানলাম যে শিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী হয়।

তখন চারুকলায় যে বার্ষিক প্রদর্শনী হতো, সে প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর