advertisement
advertisement

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

বাজারে চাষের মাছ থাকলেও নদীর মাছের চাহিদা বেশি

advertisement

দুপুরে গরম ভাতের সঙ্গে এক টুকরো নদীর রুই মাছ। ঝোলের মধ্যে মাছের টুকরোটা ভেঙে ভাতের সঙ্গে মিশিয়ে মুখে তুলতেই কেমন একটা আলাদা স্বাদ! অথচ বাজার থেকে কেনা চাষের রুই মাছ দিয়ে একইভাবে রান্না করলেও মনে হয়, স্বাদটা যেন ঠিক জমল না। মাছ তো মাছই। তাহলে নদীর মাছ আর পুকুরে চাষ করা মাছের স্বাদে এত পার্থক্য কেন? এটা কি শুধু আমাদের মনের ভুল, নাকি মাছের শরীরেই আসলেই লুকিয়ে আছে স্বাদের কোনো রহস্য?

চলুন, জানার চেষ্টা করি।আমরা যখন মাছের এক টুকরো মুখে দিই, তখন শুধু জিব দিয়ে তার স্বাদ বুঝি না। নাকও বেশ গুরুত্বপূর্ণ কাজ করে। মাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে। জিবের স্বাদগ্রাহী কোষ মিষ্টি, টক, নোনতা, তিতা ও উমামি স্বাদ শনাক্ত করে। অন্যদিকে মাছ থেকে বের হওয়া নানা গন্ধের অণু শনাক্ত করে নাক।

এই গন্ধ আর স্বাদের মিলিত অনুভূতিই খাবারকে করে তোলে সুস্বাদু।গুচি বাইম ও তারা বাইম কী আলাদা মাছমাছের স্বাদ তৈরি হয় কয়েকটি অনুভূতির মিলিত প্রভাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর