ময়মনসিংহের মুক্তাগাছায় কিশোরীকে হত্যায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মুক্তাগাছা থানায়
কিশোরীর সঙ্গে কথা–কাটাকাটি হয় তরুণের। এক পর্যায়ে সে তাঁকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেন তরুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।ময়মনসিংহের মুক্তাগাছায় কিশোরী (১৩) হত্যা মামলায় আকিবুল (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে। আজ মঙ্গলবার মুক্তাগাছা থানা–পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আকিবুলের সঙ্গে ওই কিশোরীর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সে তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান আকিবুল।
পরে গল্প করতে করতে তাঁরা দুজন বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।