advertisement
advertisement

নিজেই গুলি ছোড়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট সন্ত্রাসীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
নিজেই গুলি ছোড়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট সন্ত্রাসীর

সন্ত্রাসী মো. রায়হান

advertisement

গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন চট্টগ্রামের সন্ত্রাসী মো. রায়হান। গতকাল সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিলে তিনি ও তাঁর সহযোগীদের ছোড়া গুলিতে ছয়জন আহত হওয়ার ঘটনার পর আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ পোস্ট দেন তিনি। অথচ তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তাঁকে খুঁজে পেতে স্থানীয় লোকজনের সহায়তা চেয়ে মাইকিংও করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে উপস্থিত লোকজনের উদ্দেশে হাতমাইকে ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ।ঘোষণায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর