advertisement
advertisement

হামের উপসর্গে গেল ৯ প্রাণ, নতুন আক্রান্ত ১৩৫১


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হামের উপসর্গে গেল ৯ প্রাণ, নতুন আক্রান্ত ১৩৫১

হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে

advertisement

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের আজ প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

অর্থাৎ ওই ৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর