advertisement
advertisement

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

advertisement

পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করছে গুলশান ক্লাব লিমিটেড। এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর ২০২৬) ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্রীড়া ও সৌহার্দ্যের এই মিলনমেলা শুরু হবে ২৬ নভেম্বর থেকে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

২০১৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনে ২০১৯ সালে ৯টি ক্লাব, ৩৩৭ জন অংশগ্রহণকারী ও ৯টি ইভেন্ট নিয়ে যে যাত্রার শুরু, ২০২৫ সালে তা পৌঁছেছে ২২টি ক্লাব, ১ হাজার ২২২ জন অংশগ্রহণকারী, ১৭টি ইভেন্ট ও ৩৪টি ক্যাটাগরিতে।এবারের অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

ক্লাবগুলো প্রতিযোগিতা করবে ১৯টি ইভেন্টে: আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, বাস্কেটবল (মহিলা), বিলিয়ার্ডস, ক্রিকেট (টি-টেন), দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্নুকার, স্কোয়াশ, সাঁতার (পুরুষ), টেনিস ও টেবিল টেনিস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর