যশোরের বেনাপোল স্থলবন্দরে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিকনেতা আহত হওয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায়
যশোরের বেনাপোল স্থলবন্দর–সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক–লড়ি শ্রমিক ইউনিয়ন বেনাপোলের সিনিয়র সহ–সভাপতি লোকমান হোসেন।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে ও লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে।
তাঁরা মাটিতে পড়ে যান।পরে অন্য শ্রমিকেরা ওই দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।