চাকরির প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা
স্বীকৃতি কার না ভালো লাগে? মানুষ তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করে। স্বীকৃতির ধরন হয়তো ব্যক্তি, পেশা, প্রতিষ্ঠান কিংবা পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে; কিন্তু নিজের কাজ, যোগ্যতা, শ্রম ও অবদানের জন্য স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের একেবারেই স্বাভাবিক একটি মানসিক চাহিদা।
স্বীকৃতি পাওয়ার আশা করা অন্যায় নয়; বরং একটি সুস্থ সমাজে যোগ্যতা ও অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়াটাই হওয়া উচিত সামাজিক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।একটু ভেবে দেখলেই বিষয়টি আরও পরিষ্কার হয়। একজন মানুষ কেন পড়াশোনা করে? কেন বছরের পর বছর পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করতে চায়? কেন উচ্চশিক্ষা নিয়ে বড় বড় ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখে?
প্রত্যেক মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে—ভালো চাকরি করবে, ব্যবসা করবে, নিজের অবস্থার পরিবর্তন করবে, পরিবারকে সচ্ছল করবে কিংবা আরও ভালো জীবনযাপনের আশায় কোনো উন্নত দেশে পাড়ি জমাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।