ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ফিলিপাইন সফরের সময় রাষ্ট্রীয় এক মধ্যাহ্নভোজে সোনার ব্যাটন পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে ফিলিপাইনের সেনাবাহিনী তাঁকে এই সম্মাননা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে।সেনাবাহিনী বলেছে, ফিল্ড মার্শাল পদমর্যাদা এবং এর সঙ্গে যুক্ত ব্যাটনটি এখন আর তাঁদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।
ট্রাম্প আরও ঘোষণা করেছেন, তাঁর এই সফরের সময় যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে।১৯৩৬ সালে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার যে সম্মাননা পেয়েছিলেন, ম্যানিলা সফরের সময় তা তাঁকে দেওয়া হয়নি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন।
এরপরই ফিলিপাইনের সেনাবাহিনী তাঁকে সোনার ব্যাটন দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়।গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।