advertisement
advertisement

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ণ
পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

প্রায় ২৬০ বছরের পুরোনো এই ভবনেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

advertisement

কয়েক শ বছর আগের ঢাকার জীবনযাত্রা কেমন ছিল? কেমন ছিল নবাবি আমলের দরবার, আচার-অনুষ্ঠান আর সংস্কৃতি? এসব জানতে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার নিমতলী প্রাসাদের ঐতিহাসিক দেউড়ি ভবনে। প্রায় ২৬০ বছরের পুরোনো এই ভবনেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরপ্রায় ২৬০ বছরের পুরোনো এই ভবনেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। এখানে পুরান ঢাকার ইতিহাসের নানা নিদর্শন দেখার পাশাপাশি পরিচিত হতে পারবেন একসময়ের নবাবি জীবনের সঙ্গে।

কাছেই আছে দুর্লভ বই ও গবেষণাসামগ্রীসমৃদ্ধ এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার।২৬০ বছরের পুরোনো দেউড়িতে ইতিহাসের গল্পআজ যে দেউড়ি ভবনে জাদুঘরটি গড়ে উঠেছে, সেটি একসময় ছিল বিশাল নিমতলী প্রাসাদের পশ্চিম দিকের প্রবেশদ্বার। ১৭৬৫–৬৬ সালে ঢাকার নায়েব-নাজিম জসরত খানের বাসস্থানের জন্য নির্মাণ করা হয়েছিল প্রাসাদটি।

মোগল ও ইউরোপীয় স্থাপত্যরীতির প্রভাব ছিল এ স্থাপনায়।একসময় নিমতলী প্রাসাদ ছিল ঢাকার প্রশাসনিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর