ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হলো না। গতকাল সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে তোলা এক ভিডিও বার্তায় সৌরভ নিজেই এই অভিযোগ করেছেন। তিনি বলেন, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই তাঁকে আটকে দেওয়া হয়। বলা হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।বাধা পেয়ে সৌরভ বিমানবন্দর থেকেই এক্সে এক ভিডিও বার্তায় সরকারের প্রতি তাঁর ক্ষোভের কথা জানান।
তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। প্রশ্নাতীত তার উৎকর্ষ। আমাকে সেখানে যেতে দেওয়া হলো না। এই সরকার পড়াশোনা, জ্ঞান, বিতর্ক, প্রশ্ন করাকে ভয় পায়।’অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের আমন্ত্রণে এক আলোচনা সভায় যাওয়ার কথা ছিল সৌরভের। আলোচনা সভার বিষয় ছিল ভারতের যুবসমাজের আন্দোলন।
শুধু অক্সফোর্ডই নয়, তাঁর যাওয়ার কথা ছিল কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), এডিনবরায়ও।সিজেপির আন্দোলন ভারতে কেন ছড়িয়ে পড়ছে, সেই বিষয়ে আলোচনা সভায় ভাষণ দেওয়ার কথা ছিল সৌরভের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।