advertisement
advertisement

৫ বছর পর ‘ঘরে’ ফিরছে দেশের ফুটবল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
৫ বছর পর ‘ঘরে’ ফিরছে দেশের ফুটবল

জাতীয় স্টেডিয়াম

advertisement

আঙুলের ওপর ফুটবল ঘুরিয়ে হাঁটছিলেন মাঠকর্মী চান মিয়া। খেলোয়াড়, কোচ কিংবা সংগঠকদের কাছে অবশ্য তিনি পরিচিত ‘চান্দু মিয়া’ নামে। জাতীয় স্টেডিয়ামের মাঠের সঙ্গে তাঁর সখ্য বহুদিনের। ঘাসের যত্ন নেওয়া, খেলার আগে মাঠ প্রস্তুত করা, আবার খেলা শেষে সব গুছিয়ে রাখা—সবই নিত্যদিনের কাজ। সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে সপ্তাহখানেক হলো। কিন্তু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি, ডাগআউটে গতকালও শোভা পাচ্ছিল সাফের বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম।

পাঁচ বছর বিরতির পর আজ ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। অথচ ম্যাচের আগের দিন বিকেলেও মাঠে গিয়ে বোঝার উপায় ছিল না তা।আজ বেলা আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস ও রহমতগঞ্জ। ম্যাচের আগের দিন তারাও অনুশীলন করেছে যে যার মাঠে।

গতকাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা বলতে ছিল নারী ফুটবল দলের অনুশীলন।জাতীয় দলের খেলার জন্য এক মাস বিরতির পর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে আজ এক দিনে হবে তিনটি ম্যাচ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর