advertisement
advertisement

রেল পাগলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
রেল পাগলা

প্রথম আলোর উদ্বোধনী সংখ্যার অলংকরণ অবলম্বনে

advertisement

১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো যাত্রা শুরু করে। পত্রিকাটির উদ্বোধনী সংখ্যায় ছিল সদ্য প্রয়াত লেখক ও সাংবাদিক মনজুরুল হকের ‘রেলপাগলা’ শিরোনামে এ লেখা। রেলগাড়িকেন্দ্রিক তখনকার জাপানিদের জীবন-উদ্‌যাপনকে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন তাঁর এ লেখায়। এত দিন শুধু ছাপা কাগজে থাকা সেই লেখা আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।টোকিও শহরতলিতে আমার বসবাস।

নগর টোকিওর ব্যস্ত কেন্দ্রস্থল, যেখানে কাজের সূত্রে সপ্তাহে পাঁচ দিন আমার যাতায়াত, সেখান থেকে আমার বাসস্থানের দূরত্ব সময়ের হিসাবে প্রায় দুই ঘণ্টা। প্রতিদিন এ রকম আসা-যাওয়া বিড়ম্বনা মনে হলেও আমার বেলায় অবশ্য এতটা দূরে থাকার বাড়তি কিছু সুবিধাও রয়ে গেছে।নিয়মিত অফিসযাত্রী হলেও প্রতিদিন ঘড়ি মিলিয়ে ঠিক একই সময়ে অফিসে হাজিরা দেওয়ার ঝামেলা থেকে আমি মুক্ত।

আর তাই শহরের কংক্রিটের জঞ্জাল থেকে দূরে সরে গিয়ে সমুদ্র উপকূলের নিরিবিলি সবুজের টানে সাড়া দেওয়ার মূল আপত্তি যে ঘড়ির কাঁটা, আমার বেলায় তা বলা যায় অকার্যকর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর