advertisement
advertisement

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

advertisement

একটি বিয়ের কার্ড। বর-কনের পাশে তিনটি পোষা কুকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কার্ডটি কি সত্যিই মিমি চক্রবর্তীর? আগামী ডিসেম্বরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের এই অভিনেত্রী? পাত্র কে? কবে থেকে সম্পর্ক? প্রশ্নের যেন শেষ নেই। অথচ যাঁকে ঘিরে এত কৌতূহল, সেই মিমি চক্রবর্তী বেশ নির্লিপ্ত।

বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেছেন, ‘কার কার্ডের কথা বলছেন?’ মিমির এই রহস্যময় উত্তর যেন তাঁর ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়াল রাখতে পছন্দ করেন তিনি। অভিনয়, সম্পর্ক, রাজনীতি কিংবা নিজের পছন্দ-অপছন্দ—কোনো কিছুতেই খুব সহজে অন্যের প্রত্যাশার কাছে নিজেকে সমর্পণ করেন না; বরং নিজের মতো করে জীবন কাটানোর পক্ষেই তাঁর অবস্থান।

এবারের আলোচনার সূত্রপাত অবশ্য বিয়ের আমন্ত্রণপত্র থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর