advertisement
advertisement

গর্ভে সন্তানসহ ছেড়ে যান স্বামী, স্বাবলম্বী হয়ে এখন অন্যদেরও পথ দেখাচ্ছেন আছিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
গর্ভে সন্তানসহ ছেড়ে যান স্বামী, স্বাবলম্বী হয়ে এখন অন্যদেরও পথ দেখাচ্ছেন আছিয়া

নিজের দোকানে বেচাকেনা করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আছিয়া বেগম

advertisement

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয় আছিয়া বেগমের। তাঁর স্বামী আগে থেকেই ছিলেন তিন সন্তানের বাবা। বিয়ের এক বছর পর আছিয়ার গর্ভে সন্তান আসে। গর্ভের সন্তানের বয়স যখন চার মাস, তখন স্বামী নুরু মিয়া তাঁকে ছেড়ে ঢাকায় চলে যান। গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক ফলগাছা গ্রামের এই কিশোরী বধূর জীবনের শুরুতেই আঁধার নেমে এসেছিল। স্বামী চলে যাওয়ার পর আছিয়া দিনমজুর বাবার সংসারে বোঝা হয়ে পড়েন।

নিরুপায় হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বেছে নেন গৃহকর্মীর কাজ। এ কাজ করেন চার বছর। তবে এতে সংসার চলছিল না আছিয়ার। পরে মাটিকাটা শ্রমিকের কাজ নেন। এই কাজ করেন ছয় বছর। আছিয়া জানতেন, এভাবে তাঁর ভাগ্য বদল হবে না। তাই প্রতিদিন মজুরির টাকা থেকে কিছু সঞ্চয় করেন। ছয় বছরে সঞ্চয় দাঁড়ায় ১৫ হাজার টাকা। মাটি কাটা শ্রমিকের কাজ ছেড়ে ১৫ হাজার টাকার সঞ্চয় আর কিছু টাকা ধারদেনা করে শাড়ি, লুঙ্গি ও থান কাপড়ের ব্যবসা শুরু করেন আছিয়া।

তিনি গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতে থাকেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর