শ্রীলঙ্কার মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে অভিনেত্রী আদ্রিজা রায়ের বিচ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। ফ্যাশনপ্রেমী যাঁরা সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আদ্রিজার এই লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।কলকাতার মেয়ে আদ্রিজা রায়। ২০১৬ সালে টালিউড থেকে শুরু করেছিলেন অভিনয়ের হাতেখড়ি। ছোট পর্দা, বড় পর্দা এমনকি বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পাড়ি জমান বলিউডে।
সেখানে গিয়ে একেবারেই বসে থাকতে হয়নি ২৭ বছর বয়সী এই বঙ্গ তনয়াকে। এখন তিনি চুটিয়ে হিন্দি সিরিয়ালে কাজ করছেন। তবে অভিনয় ছাড়াও তাঁর আরেকটি গুণ আছে—অত্যন্ত ফ্যাশন সচেতন আর স্টাইলিশ তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজের নানা লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি অবকাশযাপনে তিনি গিয়েছেন নয়নাভিরাম দেশ শ্রীলঙ্কাতে।
মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে তোলা তাঁর স্টাইলিশ বিচ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।শ্রীলঙ্কার নীল সমুদ্র আর বালুকাময় সৈকতের আবহের সঙ্গে দারুণভাবে মিশে গেছে আদ্রিজার স্নিগ্ধ বিচ লুক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।