বৈভব সূর্যবংশী
মারলেই ছক্কা, না হলেও বল গিয়ে পড়বে সীমানার খুব কাছে। অন্তত চার। বৈভব সূর্যবংশী যেন মহাভারতের ভীম! ব্যাট তাঁর হাতে গদার মতোই এক শাসনদণ্ড, যেটির কাজ সামনে যা আসবে, তাকেই মেরে উড়িয়ে দেওয়া।দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে গতকাল আরও একবার ‘গদা’ তথা ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন বৈভব ‘ভীম’। ভারত ‘এ’ দলের হয়ে আমিরাতিদের নিয়ে যা খুশি করলেন। বোলাররা অসহায়।
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন মাথার ওপর দিয়ে রকেটের মতো উড়ে যাচ্ছে বল। দোহার মাঠে যেন ছক্কার টর্নেডো!ফলাফল—রেকর্ড আর রেকর্ড। স্বীকৃত ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম এক শ, দ্রুততম দেড় শ, দ্রুততম দুই শ, এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা—সব রেকর্ড মাত্র একটি ম্যাচেই নিজের করে ফেললেন বিহারের ১৫ বছর বয়সী ব্যাটসম্যান।
৫৩ বলে ২০৪ রানের ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা আর ৭টি চার।অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।