সরিষা-হলুদ সালোয়ার কামিজ আর বেলি ফুলের সাজে হলুদের অনুষ্ঠানের জন্য নজরকাড়া লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া।‘হলুদের নাচের জন্য রেডি’—এই ক্যাপশনে সম্প্রতি কিছু চোখ ধাঁধানো লুকের ছবি শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। যেকোনো লুকেই চমক দিতে ভালোবাসেন অভিনেত্রী। পশ্চিমা থেকে দেশীয় এথনিক সাজ, সবেতেই তিনি সেরা। নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব।
তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন কীভাবে চোখজুড়ানো ও আবেদন কাড়া লুককেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে।সম্প্রতি তাঁকে দেখা গেল উজ্জ্বল সরিষা-হলুদ রঙের এক অনবদ্য সালোয়ার কামিজ লুকে।
টিস্যু ফ্যাব্রিকে তৈরি লম্বা কামিজটির গলায় শোভা পাচ্ছে সোনালি ও রুপালি সিকুইন -বিডসের নিখুঁত কারুকাজ এবং সামনের দিকে ছোট ছোট বোতামের নান্দনিক ডিজাইন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।