advertisement
advertisement

হুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
হুমায়ূন আহমেদের তিরস্কার বদলে দিয়েছিল সোহেল খানের জীবন

সোহেল খান। কোলাজ

advertisement

অভিনয়ের শুরুটা সুখকর ছিল না। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু অভিনয় দেখে সন্তুষ্ট হতে পারেননি নির্মাতা। সহকারীকে ডেকে তাঁকে শুটিং থেকে বের করে দেওয়ার কথাও বলেছিলেন। ঘটনাটি মনে গভীর দাগ কেটেছিল অভিনেতা সোহেল খানের। সেই অপমানই একসময় হয়ে ওঠে ভালো অভিনেতা হওয়ার প্রেরণা। ঠিক করেছিলেন, এমন অভিনয় করবেন, যাতে একদিন হুমায়ূন আহমেদ নিজেই তাঁর প্রশংসা করেন।

সেই ব্যর্থতার অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন সোহেল। ছোট পর্দার নাটক থেকে ধীরে ধীরে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রেও। অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। জীবনের শেষ দিন পর্যন্তও ছিলেন শুটিংয়ে। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় একটি সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে থেমে গেল দীর্ঘ অভিনয়যাত্রা। সোহেল খানের অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটকের মাধ্যমে।

তবে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন শাখাতেও কাজ করেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর