আজ মাসের ২৫ তারিখ। পকেটে পড়ে আছে ৭৫ টাকা। অথচ মাস শেষ হতে এখনো ৫ দিন বাকি। প্রতি মাসের শুরুতে অনেক অনুরোধ করে মা-বাবার কাছ থেকে পকেটমানি নিই। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সব টাকা শেষ!কোথায় খরচ করলাম, হিসাব করতে গিয়ে মনে পড়ল, এই তো মাত্র দু-তিনবার বন্ধুদের সঙ্গে ফুচকা খেয়েছি, কিনেছি একটা নতুন ডিজাইনের নোটবুক আর কলম, ক্যানটিনে খেয়েছি বিরিয়ানি। আর কী কী যেন! সব মিলিয়ে হাজার টাকা উধাও।
পকেটমানি ছাড়াও ঈদের সালামি কিংবা টিউশনের টাকা, যেটাই হাতে আসুক, মুহূর্তেই শেষ হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই।তবে ভালো খবর হলো, এই সমস্যার সমাধানে টাকা লাগে না। দরকার কয়েকটি ছোট অভ্যাস। পৃথিবীর নানা দেশের মানুষ বহু বছর ধরে এসব অভ্যাস চর্চা করে আসছে।চলো, প্রথমেই জেনে নেওয়া যাক জাপানের একটি পুরোনো পদ্ধতির কথা।কাকেইবো বা হিসাবের খাতাজাপানি ভাষায় কাকেইবো (Kakeibo) শব্দের আক্ষরিক অর্থ ‘সংসারের আয়-ব্যয়ের খাতা’।
হানি মোতোকো নামের এক জাপানি সাংবাদিক ও লেখক ১৯০৪ সালের দিকে এই পদ্ধতি চালু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।