advertisement
advertisement

সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পতাকা

advertisement

অনলাইনে মতপ্রকাশসংক্রান্ত বাংলাদেশের আইনগুলোতে প্রস্তাবিত সংশোধন কর্তৃপক্ষগুলোকে আধেয় (কনটেন্ট) নিয়ন্ত্রণের ব্যাপক ও স্বেচ্ছাচারী ক্ষমতা দেবে। এতে মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সীমিত হবে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ অভিমত দিয়েছে।সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬–এর নতুন খসড়ায় সরকারি সংস্থাগুলোকে অনলাইনের আধেয় মুছে ফেলা, ব্লক করা বা স্থানান্তরের ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। বিস্তৃতভাবে সংজ্ঞায়িত কয়েকটি শ্রেণির মধ্যে পড়ে বলে বিবেচিত যেকোনো আধেয়র বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া যাবে।

অথচ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, এসব শ্রেণিতে পড়লে তা মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার আইনসিদ্ধ কারণ হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর